বুধবার, ৫ আগস্ট, ২০১৫

রঙিন রঙিন স্বপ্ন দেখো
আশায় বাঁধো ঘর,
মিলেমিশে থাকলে সবে
কেউ হবে না পর।
পরিচ্ছন্ন জীবন গড়ার
স্বপ্ন দেখো রোজ,
পাপের কালো অন্ধকারে
হবে না নিখোঁজ!
ন্যায়ের পথে অটল থাকার
স্বপ্ন দেখা চাই,
স্বপ্নবিহীন মানব-জীবন
ভীষণ অসহায়!
মনকুটিরে সকাল-সাঁঝে
স্বপ্ন করো চাষ,
শান্তি-সুখের শ্বেত পাখিটি
ডাকবে বারো মাস!
মনের আকাশে চন্দ্র হয়ে
ঝড়াও তুমি জোসনা
চোখের অধোরে সপ্ন হয়ে
সাজাও আমার ভাবনা
ভালবাসা দিলাম তোমায়
শুন গো প্রাণ প্রিয়
হৃদয় ভরে নিয় তুমি
আমায় শুধু একটু দিও
মনের আকাশে চন্দ্র হয়ে
ঝড়াও তুমি জোসনা
চাওয়া পাওয়ার সবটা জুড়ে
তুমিতো শুধু আছ মিশে
সুখেরি দোলায় ভাসতে তোমায়
সারাটি জনম চাই যে কাছে
এসোনা দুজনে এই লগনে
আবেগি মেলি ডানা...
যখনি তোমার মুখটা দেখি
পৃথিবী আমি যাই যে ভুলে
যতন করে রাখি তোমায়
অনুভবেরি ছায়া তলে
তোমাকে ছাড়া নেইতো আমার
অন্য কোন ঠিকানা
শত্রুর সাথে শত্রুতা করলে
সে সুযোগ পেয়ে আঘাত করে একবার,
কিন্তু বন্ধু যখন শত্রু হয়,
তখন সে সুযোগ পেয়ে
আঘাত করতে চাই বারবার ।।

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

► মেয়েদের বুঝতে শিখুন ◄


লিখাঃ "MD Nasir Hossain"
অনেক মেয়েরাই বলে যে, ছেলেরা মেয়েদের
মন বুঝে না, এই লেখাটি তাদের জন্য। পড়ুন,
আর নিজের দৃষ্টিভঙ্গি বদলান।
আমরা ছেলেরা কাউকে ভালবাসলেই ঝট
করে বলে দেই, পুরো পৃথিবীকে জানিয়ে দিই।
কিন্তু একটি মেয়ের ভালবাসা সম্পূর্ণ
আলাদা,
তারা সহজে কাউকে ভালবাসতে চাইনা,
ভালবাসলেও নিজের
ভিতরে রাখে মুখে প্রকাশ করেনা, একবার
যদি কোন মেয়ে কোন
ছেলেকে ভালবাসে তাহলে সে তার আপ্রাণ
চেষ্টা করে সেই
ভালবাসাটিকে টিকিয়ে রাখার জন্য।
মেয়েদের মন খুব নরম, সেই মন কারও
প্রেমে পরলে আরও নরম হয়ে যায়, কিন্তু
আমরা অনেক ছেলেরায় টা দেখি না/বুঝি না,
আমরা শুধু মেয়েদের বাহিরের রাগ, অভিমান,
ঝগড়াটা দেখি, কিন্তু বন্ধুরা সেই রাগ,
অভিমান আর ঝগড়ার আড়ালেই
লুকিয়ে আছে গভীর ভালোবাসা।
একটি মেয়ের মন এটাই চাই যে কেউ
তাকে এতটা ভালবাসুক যতটা ভালবাসা কেউ
কাউকে বাসেনিআগে
আরে ভাই, আপনার ভালবাসার মানুষ আপনার
সাথে রাগ দেখাবে নাকি অন্য কারও
সাথে দেখাবে?? কিন্তু সব মেয়ে/
ছেলেরা একরকম নয়, এবং তাদের ভালবাসার
প্রকাশটাও একরকম নয়। এই পৃথিবীতে ভিন্ন
ভিন্ন মানুষ, ভিন্ন তাদের ভালবাসা, ভিন্ন
সেই ভালবাসার বহিঃপ্রকাশ, কেউ
ভালবাসে কাউকে কষ্ট দিয়ে, কেউ
ভালবাসে নিজে কেঁদে, আবার
কেউবা ভালবাসে ঝগড়া করে।
ভালবাসা ভিন্ন হতে পারে, ভালবাসার
মানুষগুলো ভিন্ন হতে পারে, কিন্তু সকল
ভালবাসার মানুষের লক্ষ্য একটাই
যাকে ভালবাসি মন প্রান উজাড়
করে ভালবাসি, ভালবাসবো, বেসে যাব জনম
জনম ধরে।
আবার অনেক মেয়েরাই দেখি বিভিন্ন
স্ট্যাটাস/পোষ্টে ছেলেদের বদনাম
করে বেড়ায়। অনেক মেয়েরাই বলে যে "সব
ছেলেরাই প্রতারক" আসলেই সব ছেলেরাই
কি প্রতারক?? কোন মেয়ে কি তার বুকে হাত
রেখে বলতে পারবে যে "সব মেয়েরা ভালো"
একটি খারাপ ছেলের জন্য আপনি কেন
বাকিদেরকে দোষ দিবেন?? ছেলেরাও দিল
ফাটিয়ে ভালবাসতে জানে, শুধু সেই
ভালোবাসা দেখার মত চোখ থাকতে হয়।
আপনার জন্য আর আপনার ভালবাসার মানুষটির
জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক
শুভেচ্ছা।    Nasir

বাবুর বাপ একটা কথা বলবো।
- হুম। বলো কি কথা?
- আমি কালো বলে তুমি আমায় ঘুরতে নিয়ে
যাওনা।
- হুম।
- আমি কালো বলে আমার সাথে তুমি পিকচার
ওঠোনা।
- হুম। তারপর?
- আমি কালো বলে তুমি আমায় সাজতে পর্যন্ত
দাওনা।
- হুম। আর কি?
- আমি কালো বলে ভালো কোনো শাড়ি কিনে
দাওনা।
- হুম। আর কি?
- আমি অসুন্দর বলে আমায় তুমি
ভালোবাসোনা।
- হুম। আরো কিছু?
.
- আর কিছু কইতে চাইনা আমি স্বাধীন চাই।
.
- ওগো বউ?
- কি বলো।
- প্রথম কথা হইলো। তোমায় নিয়ে ঘুরতে
যাবো কেউ যদি
দেখে আমার সহ্য হয়না।
- তারপরে?
- তারপরে আর কি। পিকচার তুলিনা
স্টুডিওতে পিকচার থেকে
যাবে। যদি এডিট করে ছেরে দেয় আমার
সহ্য হবেনা।
- তারপরে?
- সাজতে চাইলে রাতে সাজো দিনে সাজলে
কে দেখবে
আমি যে বাসায় থাকিনা।
- তারপরে?
- তারপরে আমার পছন্দের শাড়ি তোমার
পছন্দ না হলে আমি
কি তোমায় মার্কেটে লোকজনকে দেখাতে
নিয়ে যাবো?
- সবকিছু মেনে নিলাম কিন্তু তুমি যে আমায়
ভালোই
বাসোনা।
.
- যদি তোমায় ভালোই না বাসতাম তাহলে
তোমায় কেউ
দেখলেও আমার হিংসাই হতোনা। যা কিছু
বলেছো সবকিছুই
স্বাধীন ভাবে করতে দিতাম।
.
মেয়েদের কাছে প্রশ্ন থাকলো আমার।
এরপরেও কি চাও এই ভালোবাসা উপেক্ষা
করে স্বাধীন
ভাবে চলতে?
২য় শ্রেনীর ছাত্র
ছেলেঃ i love u
মেয়েঃ যাও, আমার চকলেটের ভাগ
দেব না।
৬ষ্ঠ শ্রেনীর ছাত্র...
ছেলেঃ i love u.
মেয়েঃ ছিঃ কি বলছো এসব।
লজ্জা শরম নাই?
যখন ৯ম শ্রেনীর ছাত্র
ছেলেঃ i love u.
মেয়েঃ আস্তে বলো কেউ শুনে
ফেলবে।
যখন কলেজের ছাত্রঃ
ছেলেঃ i love u.
মেয়েঃ চলো কফি হাউজে যাই।
যখন ভার্সিটির ছাত্র
ছেলেঃ I love u.
মেয়েঃ বিয়ে করবে কবে?
বিয়ের পরে....
স্বামীঃ i love u.
স্ত্রীঃ হয়েছে হয়েছে, এতো ঢং
দেখাতে হবে না।
স্বামী যখন এক সন্তানের বাবা
স্বামীঃ i love u.
স্ত্রীঃ কি বলছো এসব, বাবু শুনে
ফেলবে তো।
স্বামী যখন দাদু
স্বামীঃ i love u.
স্ত্রীঃ দিন দিন ছোট হচ্ছো নাকি?
ভালোবাসা, সত্যিই ভালোবাসা!
যার কোন তুলনা হয় না!

মঙ্গলবার, ১৯ মে, ২০১৫